× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:২৮ পিএম

নির্মাতার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:২৮ পিএম

সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি- সংগৃহীত

সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি- সংগৃহীত

অবশেষে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেমবিষয়ক প্রশ্নটা।

এতে বলা হয়, ‘রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা?’ এর উত্তরে সাদিয়া বলেন, ‘যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।’

গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, ‘রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান’।

শোবিজে কান পাতলেই শোনা যেত, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন সাদিয়া আয়মান। সম্প্রতি খবর ছড়ায়, তাদের প্রেম ভেঙে গেছে! তবে এবার সাদিয়া আয়মান কার্যত স্বীকারই করেছেন প্রেমের সম্পর্কের বিষয়টি।

Link copied!