× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৩২ এএম

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি, নাম রাখবেন ‘আয়েশা রাই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৩২ এএম

পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি  ও  অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।  ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলেই অভিনেত্রী তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পডকাস্টে মুফতি কাভি বলেন-অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত।

তার ভাষায়, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। যদিও আমি কখনোই চাই না তাদের সংসার ভাঙুক। তবে যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া নিজেই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

এ সময় পডকাস্টের সঞ্চালক জানতে চান, একজন অমুসলিম নারীকে তিনি কীভাবে বিয়ে করবেন। জবাবে কাভি বলেন, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে এবং তার নাম রাখা হবে ‘আয়েশা’।

তিনি মন্তব্য করেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী যখন নিজের নাম হিসেবে আয়েশা রাই লিখবেন, সেটি দেখতে আমার বেশ মজা লাগবে।’

উল্লেখ্য, মুফতি আবদুল কাভি আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রাইকে নিয়ে মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও কথা বলেন।

তার দাবি, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন ‘ফাতিমা’। এর আগেও রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই পাকিস্তানি মুফতি।

রূপালী বাংলাদেশ

Link copied!