× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৩৮ পিএম

ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী এখন জুহি চাওলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৩৮ পিএম

জুহি চাওলা।  ছবি- সংগৃহীত

জুহি চাওলা। ছবি- সংগৃহীত

নব্বইয়ের দশকে বলিউডে নিজের ছাপ রেখেছিলেন জুহি চাওলা। ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ১০টির বেশি সিনেমাসবই তাকে জনপ্রিয়তা ও দর্শকদের ভালোবাসা এনে দিয়েছিল। তবে পর্দার বাইরে থাকলেও জুহি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে নাম লেখিয়েছেন।

সম্প্রতি হুরুন ইন্ডিয়া প্রকাশ করেছে ২০২৫ সালের ধনী ব্যক্তিদের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, জুহি চাওলার মোট সম্পদ ৭ হাজার ৭৯০ কোটি রুপি, যা বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (১৬৩০ কোটি), অক্ষয় কুমার (২৫০০ কোটি) এবং হৃতিক রোশনকে (২১৬০ কোটি) ছাড়িয়ে গেছে।

জুহি শুধু অভিনয়ে নয়, ব্যবসায়ও বেশ সক্রিয়। তিনি কলকাতা নাইট রাইডার্সের সহমালিক, যার বর্তমান মূল্য প্রায় ৯ হাজার কোটি রুপি।

গত বছরের ৪,৬০০ কোটি রুপির সম্পদ থেকে মাত্র এক বছরে বেড়ে ৭,৭৯০ কোটি রুপিতে দাঁড়িয়েছে তার সম্পদ। শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকাতেও ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা।

জুহি চাওলার স্বামী জয় মেহতা সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেডের (এসসিএল) নির্বাহী চেয়ারম্যান, যা দেশটির শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

এ ছাড়া বিশ্বজুড়ে বেশ কয়েকটি সম্পত্তিতে বিনিয়োগ করেছেন এই দম্পতি। তারা বর্তমানে মুম্বাইয়ের মালাবার হিলসের একটি সমুদ্রমুখী কমপ্লেক্সে থাকেন, যা শহরের সবচেয়ে বিলাসবহুল এবং প্রিমিয়াম এলাকাগুলোর মধ্যে একটি। জুহি চাওলা মুম্বাইয়ের দুটি রেস্তোরাঁর মালিকও, যা তাকে ধনী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

পর্দার বাইরে ব্যবসা ও বিনিয়োগে সফল এই তারকা বলিউডে দীর্ঘদিন পরেও আলোচনায় থাকার কারণ হয়ে রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!