× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১২:২১ পিএম

মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলারের প্রেমে মজেছেন নোরা ফাতেহি!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১২:২১ পিএম

নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা। 

সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা।

গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি- কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। অন্যদিকে আশরাফ হাকিমি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত। 

একটি ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নোরার ফুটবলার প্রেমিকের বিষয়ে গুঞ্জন চলছিল, যা হাকিমির সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতায় আরও জোরালো হয়েছে। তবে সবটাই এখন পর্যন্ত জল্পনার পর্যায়ে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!