× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৫ এএম

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক আরমান মালিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৫ এএম

আরমান মালিক । ছবি : সংগৃহীত

আরমান মালিক । ছবি : সংগৃহীত

জনপ্রিয় গায়ক আরমান মালিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার শারীরিক অসুস্থতার কথা জানান। এতে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা।

রোববার (১৮ জানুয়ারি) আরমান মালিক তার এক্স হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি রোগীর পোশাক পরিহিত এবং বাঁ হাতে ক্যানোলা লাগানো দেখা যায়।

ক্যাপশনে তিনি লিখেছেন, গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময়।

ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান আরও জানিয়েছেন, এ বছর যাদের যত্ন নেওয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না। গায়কের এই পোস্টের পর নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন ভারতীয় এই গায়ক।

প্রসঙ্গত, আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও কণ্ঠ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ধিতাং ধিতা’, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’ ইত্যাদি।

আরমান মালিকের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!