× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৪৯ পিএম

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৪৯ পিএম

মধুমিতা সরকার ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। ছবি : সংগৃহীত

মধুমিতা সরকার ও প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। ছবি : সংগৃহীত

রুপালি পর্দার গল্পকে ছাপিয়ে এবার বাস্তব জীবনে প্রেমের নতুন অধ্যায় খুললেন মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। 

রোববার (১৮ জানুয়ারি) বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘আমার’। মুহূর্তেই সেই পোস্ট ঘিরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যায় ভেসে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তার পর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই; বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

বিয়ের ব্যস্ততা নিয়ে মধুমিতা সরকার বলেন, বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরের দিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।

বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব, কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।

বিয়ের জন্য মুখিয়ে আছেন মধুমিতা সরকার। এ বিষয়ে তিনি বলেন, ওই মুহূর্তটার জন্য আমি মুখিয়ে আছি। খালি দিন গুনছি। মনে হচ্ছে, এই তো আর কয়েক দিন। তার পরেই নতুন করে জীবন কাটবে।

উল্লেখ্য, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদন দুনিয়ার অনেকেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি নিয়ে মধুমিতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। এরপর বয়স ১৮ হতেই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশিদিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।

রূপালী বাংলাদেশ

Link copied!