বলিউডের বাদশাহ শাহরুখ খান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা চেকের সময় নজর কেড়েছেন। বৃহস্পতিবার ভোরে দ্রুত বিমানবন্দরে প্রবেশের সময় তাকে সিকিউরিটি চেকের মুখোমুখি হতে হয়। পরিচয়পত্র দেখানোর পরও নিরাপত্তারক্ষীরা তার রোদচশমা খুলতে বলেন। শাহরুখ শান্তভাবে নির্দেশ মানেন এবং তল্লাশি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
শাহরুখের আচরণে মুগ্ধ হন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও। তল্লাশি শেষে তিনি একজন নিরাপত্তারক্ষীর পিঠও আলতো চাপড়ে দেন। তাঁর এই নম্র এবং বিনয়ী মনোভাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা শাহরুখকে অনুরাগী ও ভক্তদের ‘বাদশাহ’ বলে উল্লেখ করছেন। তবে কিং খানের গন্তব্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার আগে ৯/১১-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নেব্রাস্কা বিমানবন্দরে শাহরুখকে দুই ঘণ্টা আটক করে কড়া তল্লাশি চালানো হয়েছিল। সেই অভিজ্ঞতা এখনো আলোচনার বিষয়। বিমানবন্দরে এ ধরনের পরিস্থিতিতেও ধৈর্য ও বিনয়ী আচরণে শাহরুখ খান অনুরাগীদের নজর কেড়েছেন।

