× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৫৬ এএম

আবারও শারীরিকভাবে অসুস্থ বলিউড নির্মাতা কিরণ রাও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৫৬ এএম

কিরণ রাও। ছবি : সংগৃহীত

কিরণ রাও। ছবি : সংগৃহীত

আবারও শারীরিক অসুস্থতায় ভুগছেন বলিউড নির্মাতা কিরণ রাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শয্যাশায়ী একটি ছবি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন, এবার তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

ছবিতে দেখা যায়, বিছানায় শুয়ে থাকা কিরণের পায়ের কাছে একগুচ্ছ বই রাখা থাকলেও অসুস্থতার কারণে সেগুলো পড়ার শক্তিও তার নেই। বিছানায় তার সঙ্গী হিসেবে পাশে রয়েছে তার প্রিয় পোষ্য বিড়াল। তবে ভক্তদের আশ্বস্ত করে কিরণ জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে আবারও বইয়ের জগতে ফিরবেন তিনি।

উল্লেখ্য, সাবেক স্বামী আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো অটুট। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায় এবং কিরণ আমিরের বাড়ির কাছাকাছিই বসবাস করেন। তাদের ছেলে আজাদ বর্তমানে মুসৌরির একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে। যদিও কিরণের এই অসুস্থতার সময়ে সাবেক স্বামী আমিরের কাছ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রসঙ্গত, গত বছর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার এবং পরে অ্যালার্জির কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই পরিচালককে। আবারও অসুস্থ হয়ে শয্যাশায়ী কিরণ রাওয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!