× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৪২ পিএম

বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্ধর-২’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৪২ পিএম

বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্ধর-২’। ছবি : সংগৃহীত

বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্ধর-২’। ছবি : সংগৃহীত

আদিত্য ধরের পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। সেই ইতিবাচক প্রতিক্রিয়ার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে আয়ের অঙ্কেও। মাত্র ৮ দিনেই ৬০০ কোটির মাইলফলক পেরিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করতে যাচ্ছে এই অ্যাকশন থ্রিলার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে রাত ১০টা পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ৪৩ কোটি ২৫ লাখ রুপি। ফলে মাত্র ৮ দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৬৭ কোটি ২২ লাখ রুপি।

মজার বিষয় হলো, বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ (৬৪০.২৫ কোটি) এবং প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬.৩১ কোটি)-র মতো ব্লকবাস্টার সিনেমার লাইফটাইম রেকর্ডকে মাত্র ৮ দিনেই টপকে গেছে ‘ধুরন্ধর’।

সিনেমাটি বিভিন্ন ভাষায় মুক্তি পেলেও হিন্দি বলয়ে এর প্রভাব সবচেয়ে বেশি। অষ্টম দিনের ভাষাভিত্তিক আয়ের হিসাব নিম্নরূপ:

হিন্দি: ৪০ কোটি ৬০ লাখ রুপি

তেলুগু: ১ কোটি ৯৭ লাখ রুপি

তামিল: ৬৮ লাখ রুপি

হিন্দির পর তেলুগু সংস্করণ থেকেই আয়ের বড় একটি অংশ আসছে, যা দক্ষিণী বাজারে সিনেমাটির গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

দিন, আয়ের পরিমাণ (রুপি) প্রিভিউ, ৪৩ কোটি
১ম দিন, ১০২ কোটি ৫৫ লাখ
২য় দিন, ৮০ কোটি ৭২ লাখ
৩য় দিন, ১১৩ কোটি
৪র্থ দিন, ১১৪ কোটি ৮৫ লাখ
৫ম দিন, ৬৫ কোটি
৬ষ্ঠ দিন, ৫৬ কোটি ৬০ লাখ
৭ম দিন, ৪৮ কোটি ২৫ লাখ
৮ম দিন, ৪৩ কোটি ২৫ লাখ

অষ্টম দিনেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এদিন গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩৬.৫১ শতাংশ। যার মধ্যে বিকেলের শো-তে সর্বোচ্চ ৪৩.৩৮ শতাংশ উপস্থিতি ছিল।

রণবীর সিং অভিনীত এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের মতো তারকারা। মূলত দুর্ধর্ষ অ্যাকশন আর টানটান গল্পের কারণেই দর্শক হলে টানছে এই ছবি।

কিছু সমালোচক সিনেমাটিকে ‘প্রপাগান্ডা’ তকমা দিলেও, সাধারণ দর্শকের ভালোবাসাই বক্স অফিসে শেষ কথা বলছে। এখন দেখার বিষয়, সপ্তাহ শেষে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর এই জয়যাত্রা ১০০০ কোটির ক্লাবে গিয়ে থামে কি না।

রূপালী বাংলাদেশ

Link copied!