× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০১:০৪ পিএম

গুরুতর আহত অক্ষয় কুমার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০১:০৪ পিএম

অভিনেতা অক্ষয় কুমার।  ছবি : সংগৃহীত

অভিনেতা অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। মুক্তি প্রতক্ষিত ‘ভূত বাংলা’র শুটিং স্পটে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শন-এর সঙ্গে জুটি বেঁধে ‘ভূত বাংলা’ সিনেমা নিয়ে ফিরছেন অক্ষয়। আর সেই সিনেমার শুটিং করতে গিয়েই ঘটলো বিপত্তি। অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করছিলেন। তখনই অসাবধানতা বশত আহত হন।

সে মুহূর্তের ভিডিও দ্রুতই ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যায়, একটি জটিল ‘জাম্প কিক’ স্টান্ট করতে গিয়ে মাঝ আকাশ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন অভিনেতা। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে যান। শরীরের বেশ কয়েকটি অংশে গুরুতর চোট লাগে তার।

ওই সময় নায়ককে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ইউনিটের সদস্যরা। নায়ককে দেয়া হয় প্রয়োজনীয় সব চিকিৎসা। এখন বিশ্রামে রয়েছেন অক্ষয়। তবে প্রশ্ন উঠেছে এখনো কেন নিজের স্টান্ট নিজেই করেন এই সুপারস্টার?

এ বিষয়ে অক্ষয়ের স্পষ্ট বক্তব্য তিনি বডি ডাবল বা অতিরিক্ত ভিএফএক্সে বিশ্বাসী নন।

তার মতে, অ্যাকশনের আসল মজা তখনই, যখন দর্শক নায়কের পরিশ্রমটা চোখে দেখতে পায়।
 
হরর-কমেডি ঘরানার ‘ভূত বাংলা’ সিনেমা একটা পুরনো রহস্যময় বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।

ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেবেন অক্ষয় কুমার। নায়কের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের অভিনয়শিল্পীরা।

প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। চলতি বছর আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

রূপালী বাংলাদেশ

Link copied!