× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৫ এএম

অস্কারের পাতায় শাহরুখের ‘ওম শান্তি ওম’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৫ এএম

অস্কারের পাতায় শাহরুখের ‘ওম শান্তি ওম’ ।  ছবি : সংগৃহীত

অস্কারের পাতায় শাহরুখের ‘ওম শান্তি ওম’ । ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর ‘দ্য অ্যাকাডেমি’ বা অস্কারের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবার জায়গা করে নিলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। ২০০৭ সালের ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এর একটি আইকনিক দৃশ্যের প্রতি বিশেষ সম্মান জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ, যা নিয়ে বর্তমানে উত্তাল নেটদুনিয়া।

গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে অ্যাকাডেমির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সিনেমার পর্দায় একটি পুরস্কার গ্রহণ করছেন শাহরুখ এবং তার কণ্ঠে শোনা যাচ্ছে সেই বিখ্যাত সংলাপ। অ্যাকাডেমি ভিডিওটির ক্যাপশনে লিখেছে-‘ভাগ্য কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না।’

পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই শাহরুখ ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অ্যাকাডেমির এই বিশেষ সম্মাননা নজরে আসতেই নিজের অনুভূতি প্রকাশ করেন শাহরুখ খান। কিং খান তাঁর এক্স হ্যান্ডেলে রি-পোস্ট করে লেখেন, “ওম-এর সেই স্মরণীয় বক্তৃতার মাধ্যমে আমাকে স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকাডেমিকে অশেষ ধন্যবাদ। এখন সত্যিই নিজেকে ‘কিং অব দ্য ওয়ার্ল্ড’ মনে হচ্ছে।”

উল্লেখ্য, এর আগেও শাহরুখ-কাজল জুটির কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র একটি দৃশ্য শেয়ার করে সম্মান জানিয়েছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমাটি ভক্তদের জন্য অত্যন্ত স্পেশাল, কারণ এতে প্রথমবারের মতো বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কন্যা সুহানা খান। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং অভয় বর্মা। সব ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

রূপালী বাংলাদেশ

Link copied!