× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:৩৯ এএম

বিতর্কের মাঝেই পাকিস্তানি অভিনেত্রীর প্রশংসায় দিলজিৎ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:৩৯ এএম

দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির। ছবি- সংগৃহীত

দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির। ছবি- সংগৃহীত

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের নতুন সিনেমা ‘সর্দারজি থ্রি’ নিয়ে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক। ছবিটির মূল অভিনেত্রী হিসেবে রয়েছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, আর সেখানেই তৈরি হয়েছে রাজনৈতিক ও শিল্পীশিল্প সম্পর্ক ঘিরে নানা দ্বন্দ্ব। 

তবে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে সহ-অভিনেত্রী হানিয়ার প্রতি অকুণ্ঠ প্রশংসা জানিয়েছেন দিলজিৎ। ছবির প্রথম ঝলক প্রকাশের পরই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) দিলজিতের সমস্ত কাজ নিষিদ্ধের দাবি জানায়।

এ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি গায়ক-অভিনেতা। তবে বিতর্ককে পাশ কাটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হানিয়ার পেশাদারিত্বে অভিভূত হয়ে দিলজিৎ বলেন, ‘হানিয়া এক অনন্য পেশাদার, আমি তাঁকে অত্যন্ত সম্মান করি। সে নিজেই চুপচাপ থাকত এবং আমি নিজের মতো থেকেছি থা বলার পরিমাণ যতটুকু প্রয়োজন ঠিক ততই।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্টে এই গায়ক উল্লেখ করেন, ‘প্রযোজকের প্রচুর টাকা ব্যয় হয়েছে। ফেব্রুয়ারিতে শুটিংকালে সব ঠিকঠাক চলছিল। পরবর্তীতে যা ঘটল তা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। প্রযোজকেরা বুঝতে পেরেছেন যে, ছবি ভারতে মুক্তি পাবে না, এজন্য বিদেশে মুক্তির বন্দোবস্ত করা হয়েছে।’

আগামী ২৭ জুন মুক্তি পাচ্ছে ‘সর্দারজি থ্রি’ , কেবলমাত্র আন্তর্জাতিক বাজারে। বিতর্ক চললেও, ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহে যেন ভাটা নেই।

Link copied!