× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১১:০২ পিএম

কালো জাদুতে বিশ্বাসী কাজল, শোনালেন ভয়ের অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১১:০২ পিএম

কাজল দেবগন। ছবি- সংগৃহীত

কাজল দেবগন। ছবি- সংগৃহীত

ভৌতিক সিনেমা ‘মা’ নিয়ে প্রচারণায় ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল এবার জানিয়েছেন নিজের কালো জাদুতে বিশ্বাসের কথা। ভয়ের গল্প বলতে গিয়ে কাজল বলেন, ‘আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তাহলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস করতে হবে।’

তিনি মনে করেন, কিছু সময় এমন আসে, যখন চারপাশে অস্বাভাবিক কিছু ঘটছে বলেই মনে হয়, আর সেটিই মানুষকে আতঙ্কিত করে তোলে।

‘মা’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত

নিজের জীবনের এক ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কাজল বলেন, ‘একবার কলকাতা থেকে অনেক দূরের পুরোনো এক প্রাসাদে গভীর রাতে শুটিং করছিলাম। হঠাৎ দেখি, একটি জানালায় মাথার খুলি পড়ে আছে। আমরা তো সেটা রাখিনি! তারপর হঠাৎ-ই এক ছোট্ট মেয়ে আমার সামনে এসে বলে, ‘আন্টি, আমার কমলালেবুর রস খুব ভালো লাগে।’ সে দেখতে ছিল একেবারে পেত্নীর মতো।’

নায়িকা কাজল। ছবি - সংগৃহীত

ছোটবেলায় ভৌতিক ছবি একদম পছন্দ করতেন না কাজল। বরং বোনের ভূতের ছবির প্রতি ছিল প্রবল আকর্ষণ। কাজল মজার ছলে বলেন, ‘আমি ওকে বলতাম, ভয় পেতে হলে ভূতের ছবি দেখার দরকার নেই। আমাকে বললেই হবে, আমি ফ্রিতে ভয় দেখিয়ে দেব। কিন্তু সে কখনো সেই সুযোগ নেয়নি।’

কাজল দেবগন। ছবি - সংগৃহীত

কালো জাদুতে বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নে কাজল অকপটে স্বীকার করেছেন, ‘আমি বিশ্বাস করি। কিছু ঘটনা আছে, যা ব্যাখ্যা করা যায় না। আলো যদি সত্যি হয়, অন্ধকারও তাহলে সত্যি।’

রূপালী বাংলাদেশ

Link copied!