× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:০৬ এএম

সাংবাদিকদের যে অনুরোধ করলেন সেলিনা জেটলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:০৬ এএম

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি- সংগৃহীত

বিচ্ছেদ ও চলমান আইনি জটিলতায় বর্তমানে কঠিন সময় পার করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দীর্ঘদিন ধরেই স্বামী পিটার হাগের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে।

এই প্রেক্ষাপটে সংবাদ প্রকাশের সময় সন্তানদের ছবি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সেলিনা জেটলি লেখেন, ‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় দয়া করে আমার সন্তানদের ছবি সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।’

উল্লেখ্য, পিটার হাগ ও সেলিনা জেটলি ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তানের জন্ম হয়। পরবর্তীতে ২০১৭ সালে দ্বিতীয়বার যমজ সন্তানের জন্ম দিলেও হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের একজন মারা যায়। বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনের এই সংকটময় সময়কে ‘একাকী নারীর লড়াই’ হিসেবে তুলে ধরেছেন সেলিনা।

তিনি লেখেন, ‘একাকী একজন নারী বিদেশে আইনি লড়াই লড়ছে-কারণ তার নিজের বলতে কেউ নেই। মা–বাবা নেই, আর যে স্বামী আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও আজ পাশে নেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!