× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০২:৫৮ পিএম

রাক্ষস চলচ্চিত্রে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি।  ছবি : সংগৃহীত

রাক্ষস চলচ্চিত্রে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’ আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

‘রাক্ষস’ চরিত্রে তাকে এক ভিন্ন ও ব্যতিক্রমী রূপে দেখা যাবে। ইতোমধ্যেই চলচ্চিত্রটির পোস্টার ও প্রচারণায় তার নতুন লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া । উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছে।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং গভীরভাবে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য সমন্বয়।

নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশনধর্মী সিনেমা নয়; এটি মানুষের অন্তর্গত অন্ধকার দিক এবং প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।

এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

রূপালী বাংলাদেশ

Link copied!