× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৫০ পিএম

বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৫০ পিএম

বিপাশা হায়াত । ছবি : সংগৃহীত

বিপাশা হায়াত । ছবি : সংগৃহীত

৫০ পেরিয়ে ৫৪-তে পা রেখেছেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ১৯৭১ সালে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী একাধারে অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যকার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। 

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই একটি পডকাস্টে অংশ নিয়ে সম্প্রতি নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত দর্শন এবং অভিনয়জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন তিনি। আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব এবং একই সময়ে বলিউড থেকেও পাওয়া একটি সুযোগের প্রসঙ্গ।

বিপাশা হায়াত জানান, বলিউডের প্রস্তাবটি আসলে ওই সময়ের চেয়ে কিছুটা পরে এসেছিল। তবে সেটি ছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ। সিনেমার নাম মনে না থাকলেও যিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন, তার নম্বর এখনো নিজের ফোনে সংরক্ষিত আছে বলে জানান তিনি। এমনকি তাদের মধ্যে কয়েকবার কথাও হয়েছিল।

কেন সেই প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করেননি বিপাশা, এই প্রশ্নের জবাবে তিনি তুলে ধরেন নিজের মূল্যবোধ ও দর্শকের প্রতি দায়বদ্ধতার কথা। তার ভাষায়, দেশের দর্শক তাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, সেটিকে ছোট করে দেখার মতো কোনো সিদ্ধান্ত তিনি নিতে চাননি। শুধু বলিউডে কাজ করার জন্য ‘যে কোনো’ চরিত্রে অভিনয় করা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

তিনি আরও বলেন, একজন তারকা হওয়ার চেয়ে নিজেকে তিনি ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের দায়িত্ব। প্রতিটি কাজেই সেই দায়িত্ববোধ বজায় রাখা জরুরি এ বিশ্বাস থেকেই তিনি সিদ্ধান্ত নেন।

মানুষের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন এ অভিনেত্রী। তার মতে, পৃথিবীর যত সংঘাত, বিরোধ সবই ভালোবাসার অভাব থেকে জন্ম নেয়। তাই দর্শকের ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি মনে করেছেন, দেশের বাইরের চেয়ে দেশের ভেতরেই তার কাজের মূল্য বেশি।

মঞ্চনাটক থেকে টেলিভিশন এবং চলচ্চিত্র সব মাধ্যমেই তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে দীর্ঘদিন। 

রূপালী বাংলাদেশ

Link copied!