× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৪৩ পিএম

‘আগেও পূজা চেরির বাবা গ্রেপ্তার হয়েছিল’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৪৩ পিএম

বাবার সঙ্গে অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত

বাবার সঙ্গে অভিনেত্রী পূজা চেরি। ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে শোবিজ পাড়ায় নানা চর্চা চলছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও পূজার বাবা জেলে গিয়েছেন বলে জানা গেছে।

দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘নায়িকা পূজা চেরির বাবা নতুন জেলে যাননি। এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি। যেহেতু এটা আমার এলাকা, তাই বিষয়টি আমি ভালোভাবেই জানি।’

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা চেরির পরিবার ও তার বাবার অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ইকবাল দাবি করেন, ‘আমি যতটুকু জানি, তিনি সম্ভবত আদম ব্যবসার সঙ্গে জড়িত। সে কারণেই পূজার বয়স যখন মাত্র ৪-৫ বছর তখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাকে জেলে পাঠানো হয়েছিল।’

সংবাদ সম্মেলনে পরিচালক ইকবালের বক্তব্যে উঠে আসে পূজা চেরির ছোটবেলার কষ্টের দিনগুলোর কথা। এই নির্মাতা জানান, পূজার বাবা গ্রেপ্তার হওয়ার কারণে তার মা আলাদা হয়ে গিয়েছিলেন। অনেক কষ্টে তিনি মেয়েকে মানুষ করেছেন।

পূজার মা টেইলার্সের দোকান চালাতেন উল্লেখ করে ইকবাল বলেন, ‘আমার বাসার পাশেই ছোট্ট একটা টেইলার্সের দোকান ছিল সেখানে পূজার মা কাপড় সেলাই করতেন। সেই দোকানে বসেই মেয়েটা (পূজা) অনেক কষ্ট করে বড় হয়েছে। তাই অনুরোধ করব, তার বাবার পাপ বা অপরাধের সঙ্গে ওকে মেলাবেন না।’

পূজার পরিবার নিয়ে মোহাম্মদ ইকবাল যে বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি পূজা চেরি। তবে তার বাবা গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে এই নায়িকা বলেন, ‘মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমাকে জড়াবেন না।’

Link copied!