× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:৩৯ পিএম

‘আমি নেতা নই, সেবক হতে চাই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:৩৯ পিএম

চিত্রনায়ক সনি রহমান। ছবি - রূপালী বাংলাদেশ

চিত্রনায়ক সনি রহমান। ছবি - রূপালী বাংলাদেশ

চিত্রনায়ক সনি রহমান। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বিভিন্ন সময় শোবিজের সিনিয়র ও জুনিয়রদের শিল্পীদের পাশেও দাঁড়াচ্ছেন এই অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পুরনো, জরাজীর্ণ মসজিদ ভেঙে তিন কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মসজিদ নির্মিত হয়েছে বছর খানেক আগে। যেটি নির্মাণে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন সনি রহমান। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তো রয়েছেই। পাশে থাকছেন চলচ্চিত্রের নিম্ন আয়ের শিল্পীদের।

এদিকে, মুক্তিপ্রাপ্ত আলোচিত ঈদের সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং চলাকালীন ডামি শিল্পী মনিরের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো এবং সহায়তা তহবিল সংগ্রহে দায়িত্ব পালন করছেন সনি। যা চলচ্চিত্রের অনেকেই ভালো ভাবে নিচ্ছে না। কেউ কেউ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাহী সদস্যর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

সমালোচকদের প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে সনি রহমান রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি মন থেকে ভালো কাজ করি। এগুলো প্রচার করলে অন্যরাও উৎসাহ পায়। সেই ভাবনা থেকেই এসব প্রচার করছি। শিল্পীদের স্বার্থে কেউ এগিয়ে এলে তা আমার কাছে সম্মানজনক। আমি নেতা নই, একজন সেবক হিসেবে কাজ করতে চাই। সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজ করছি।’

উল্লেখ্য, সনি রহমান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে— ‘সনাতন গল্প’, ‘রাগী’, ‘ফুলজান’, ‘হুরমতি’ প্রভূতি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘তোলপাড়’সহ একাধিক সিনেমা। কাজ করছেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও রয়েছে তার প্রশংসিত কিছু কাজ। এছাড়া বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!