× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:০১ পিএম

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:০১ পিএম

মৌসুমী হামিদ ও তার স্বামী আবু সাইয়িদ রানা। ছবি : সংগৃহীত

মৌসুমী হামিদ ও তার স্বামী আবু সাইয়িদ রানা। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ১২ জানুয়ারি চিত্রনাট্যকার আবু সাইয়িদ রানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন অভিনেত্রী। জানা গেছে, গেল বছরের নভেম্বর মাস থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা গণমাধ্যমে মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। অভিনেত্রী বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

গেল কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোবিজে। এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত।

তবে রানা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ আমরা প্রায় চার মাস ধরে আলাদা আছি। একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, মৌসুমী ও রানা বেশ ঘটা করে বিয়ে করেছিলেন। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

Link copied!