× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:২১ পিএম

সাদী-মাহির ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘বিগ সিটি ড্রামা’য় প্রকাশ পেয়েছে ‘শহরের নতুন অতিথি’ নাটক। এতে তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

নাটকটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমালোচনার পাশাপাশি বেশিরভাগ মানুষই নাটকটির প্রশংসা করছেন।

শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই অভিনয়ের সময় একটু নার্ভাস ছিলাম। তবে যখন কাজ শুরু করি, তখন আমার সহশিল্পী মাহি এবং পরিচালক এত সহযোগিতা করেছেন যে মনে হলো—আমি ঠিকঠাকভাবে অভিনয়টা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, অনেকদিন ধরেই অভিনয় করব ভাবছিলাম। শেষ পর্যন্ত এই গল্পে অভিনয় করতে পেরে ভীষণ ভালো লাগছে। মাহির সঙ্গে আগেই পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তার সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে নার্ভাসনেসটা কম ছিল।’

সামিরা খান মাহি বলেন, ‘সাদীর সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুব ভালো। আমি সাদীকে বলেছি, বিশেষ বিশেষ দিবসে যেন নিয়মিত নাটকে অভিনয় করে। নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’

Link copied!