× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৮ এএম

‘জাতীয় ফুপু’ হয়ে আবেগাপ্লুত দীপা খন্দকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৮ এএম

‘জাতীয় ফুপু’ হয়ে আবেগাপ্লুত দীপা খন্দকার। ছবি : সংগৃহীত

‘জাতীয় ফুপু’ হয়ে আবেগাপ্লুত দীপা খন্দকার। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকটির প্রতিটি পর্বের জন্য দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির অভাবনীয় সাফল্য ও নিজের চরিত্র নিয়ে মনের কথা শেয়ার করেছেন প্রখ্যাত অভিনেত্রী দীপা খন্দকার।

নাটকটিতে ‘ফাতেমা’ নামক ফুপু চরিত্রে অভিনয় করে সর্বস্তরের দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন দীপা খন্দকার। দীর্ঘ ২৬-২৭ বছরের অভিনয় ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ‘মানুষ যে পারিবারিক গল্পের জন্য কতটা তৃষ্ণার্ত, তা এই নাটকের দর্শক সাড়া না দেখলে বোঝা যেত না। বিগত দুই দশকে আমি এমন উন্মাদনা দেখিনি যে, একটি নাটকের নতুন পর্বের জন্য মানুষ এভাবে অপেক্ষা করছে! আমাদের নিয়মিত শুনতে হয়—নতুন পর্ব কেন আসছে না? মানুষের এই ভালোবাসা আমাদের কাজের প্রতি গভীর ভালো লাগারই প্রতিফলন।’

নাটকটি সাধারণ মানুষের হৃদয়ে এত বড় জায়গা করে নেবে, তা শুরুতে কল্পনাও করেননি এই অভিনেত্রী। দীপা খন্দকার বলেন, ‘‘আমরা শুধু চেয়েছিলাম ভালো কিছু করতে। কিন্তু মানুষের ভালোবাসা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এর সবটুকু কৃতিত্ব নির্মাতা রাজের। তিনি যেভাবে গল্পটি সাজিয়েছেন, তা দর্শকদের স্পর্শ করেছে।’

পর্দার ‘ফাতেমা’ চরিত্রটি দীপা খন্দকারের ব্যক্তিগত জীবনের এক বড় আক্ষেপ দূর করে দিয়েছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘বাস্তব জীবনে আমার কোনো ভাই নেই, তাই আমি কখনো ফুপু হতে পারব না—এই আক্ষেপ আমার সবসময় ছিল। কিন্তু রাজ আমাকে এই নাটকের মাধ্যমে যেন ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন। দর্শকরা যখন মন্তব্য করেন—‘এমন ফুপু যেন প্রতি ঘরে থাকে’, তখন বুকটা ভরে যায়। এটি একজন শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি।’

পারিবারিক আবহে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি বর্তমানে কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং দর্শকদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

Link copied!