× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৭:৩৩ পিএম

মালাইকার নায়ক এবার পার্থ শেখ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৭:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী তার প্রথম দুটি নাটকে ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান-এর সঙ্গে অভিনয় করেছেন। এবার নতুন নাটকে পার্থ শেখের বিপরীতে দেখা যাবে তাকে। ‘অনুতপ্ত’ শিরোনামের এই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

মালাইকার প্রথম দুটি নাটক ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার প্রযোজনায় নির্মিত ‘অনুতপ্ত’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

নতুন কাজ প্রসঙ্গে মালাইকা বলেন, ‘এটি একটি পারিবারিক গল্প। নাটকে বাবার প্রতি ছেলের দায়িত্ববোধ প্রাধান্য পেয়েছে। পাশাপাশি রয়েছে এক তরুণ-তরুণীর প্রেমের উপাখ্যান। আশা করি, দর্শকরা সহজেই নিজেদের এই গল্পের সঙ্গে সংযোগ ঘটাতে পারবেন।’

নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার এবং মায়ের ভূমিকায় দীপা খন্দকার। আরও অভিনয় করেছেন শিবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ।

গত কয়েকদিন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Link copied!