× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৫৮ পিএম

যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৫৮ পিএম

লেডি গাগার মেইহেম অ্যালবাম গ্র্যামি জিতেছে। ছবি : সংগৃহীত

লেডি গাগার মেইহেম অ্যালবাম গ্র্যামি জিতেছে। ছবি : সংগৃহীত

সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে জয়ী হয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।

ব্যাড বানি তার ‘ডেবি তিরার মাস ফটোস’ অ্যালবামের জন্য গ্র্যামির সর্বোচ্চ সম্মান ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেন। র‍্যাপ তারকা কেনড্রিক লামার ‘লুথার’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন বিলি আইলিশ। পপ তারকা লেডি গাগা তার ‘মেহেম’ অ্যালবামের জন্য ‘সেরা পপ ভোকাল অ্যালবামসহ দুটি বিভাগে পুরস্কার লাভ করেন।

তারকাবহুল এই আয়োজন টানা ষষ্ঠবারের মতো উপস্থাপনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়াহ। হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স ও শ্যাপেল রোয়ানের মতো তারকারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দক্ষিণ এশীয় দর্শকদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এবার কোনো পুরস্কার জিততে পারেননি তারা।

একনজরে প্রধান বিজয়ীদের তালিকা

অ্যালবাম অব দ্য ইয়ার : ডেবি তিরার মাস ফটোস (ব্যাড বানি)

রেকর্ড অব দ্য ইয়ার : লুথার (কেনড্রিক লামার ও এসজেডএ)

সং অব দ্য ইয়ার : ওয়াইল্ড ফ্লাওয়ার (বিলি আইলিশ)

সেরা নতুন শিল্পী : অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম : মেহেম (লেডি গাগা)

সেরা র‍্যাপ অ্যালবাম : জিএনএক্স (কেনড্রিক লামার)

সেরা রক অ্যালবাম : নেভার এনাফ (টার্নস্টাইল)

সেরা মিউজিক ভিডিও : এনজাইটি (ডোয়েচি)

সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন (দালাই লামা)

এ ছাড়া কেনড্রিক লামার ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ ও ‘বেস্ট র‍্যাপ সং’ বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। অন্যদিকে, লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য ‘সেরা ড্যান্স-পপ রেকর্ডিং’ পুরস্কারটিও জিতে নিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!