× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৩৪ এএম

বায়োপিক ‘কিং অব পপ’: ট্রেলারেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:৩৪ এএম

বায়োপিক ‘কিং অব পপ। ছবি : সংগৃহীত

বায়োপিক ‘কিং অব পপ। ছবি : সংগৃহীত

সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’-এর প্রথম ঝলক বা ট্রেলার মুক্তি পেয়েছে। ২ ফেব্রুয়ারি রাতে লায়নসগেট মুভিজের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমী ও মাইকেল ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। মাত্র এক দিনের ব্যবধানে পাঁচ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে ট্রেলারটি এখন নেট দুনিয়ায় ট্রেন্ডিং।

এই বায়োপিকের সবচেয়ে বড় চমক হলো মাইকেল জ্যাকসনের চরিত্রে তাঁরই ভাইপো জাফার জ্যাকসনের অভিনয়। ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে জাফারকে দেখে বিস্মিত হয়েছেন দর্শক। তার শারীরিক ভাষা, পোশাকের ধরন এবং নাচের অবিশ্বাস্য দক্ষতা দেখে অনেকেই মনে করছেন, পর্দায় যেন স্বয়ং মাইকেল জ্যাকসনই ফিরে এসেছেন। ভক্তদের মতে, জাফার তার চাচার কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বকে পুরোপুরি ধারণ করতে সক্ষম হয়েছেন।

গল্পের প্রেক্ষাপট ট্রেলারে মাইকেলের শৈশবের সেই ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের শুরুর দিনগুলো থেকে শুরু করে বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার বর্ণিল যাত্রা উঠে এসেছে। কেবল একজন গায়ক বা নৃত্যশিল্পী হিসেবে নয়; বরং একজন গীতিকার, অভিনেতা এবং সমাজসেবক—মাইকেলের এই বহুমাত্রিক জীবনের উত্থান-পতনকে অত্যন্ত নাটকীয়ভাবে পর্দায় তুলে ধরেছেন পরিচালক।

নির্মাণ কুশলী ও অন্যান্য হলিউডের প্রখ্যাত নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। জাফার জ্যাকসন ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কলম্যান ডোমিঙ্গো (জো জ্যাকসনের চরিত্রে), নিয়া লং, লরা হ্যারিয়ার ও মাইলস টেলার।

২০০৯ সালের ২৫ জুন বিশ্বকে স্তব্ধ করে বিদায় নিয়েছিলেন এই পপসম্রাট। মৃত্যুর দীর্ঘ সময় পর তাঁর বর্ণাঢ্য জীবনের এই দলিল ‘মাইকেল’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!