× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:০৫ পিএম

রাফি-অমির ঈদের কাজে মাহা, পর্দায় হাজির ভিন্নভাবে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। বেশ কিছু নাটকে অভিনয় করে এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার ঈদুল ফিতরে বেশকিছু নাটকে দেখা যাবে তাকে।

এ ছাড়াও দুটি ব্যতিক্রম কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো সিনেমায় অভিষেক হয়েছে মাহার। ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার নির্মাতা রায়হান রাফির ‘প্রেশার কুকার’ এবং কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এ কাজ করেছেন তিনি। আর রাফির পরিচালনায় প্রথমবার সিনেমায় কাজ করেছেন মাহা।

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত কণ্ঠে এই অভিনেত্রী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছি। ভালো পরিচালক ও ভালো সিনেমার সঙ্গী হতে পেরে খুবই ভালো লাগছে। তাও আবার ঈদ উৎসবে বড় বাজেটের সিনেমার সঙ্গে বেশ ভালো চলছে আমাদের সিনেমাটি। প্রথমবার রাফি ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। অভিষেক সিনেমায় বেশ সাড়া পাচ্ছি।

যোগ করে মাহা আরও বলেন, কাজল আরেফিন অমি ভাইয়ের সঙ্গে এটি দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় হাউ সুইট-এ কাজ করেছিলাম। ব্যাচেলর পয়েন্ট জনপ্রিয় একটি সিরিজ৷ সেই সিরিজের ৫ সিজনে কাজ করেছি। দুটি ভিন্নধর্মী কাজ নিয়ে এবার আমার অন্যরকম ঈদ কাটছে। হলে গিয়ে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া দেখছি৷ বেশ ভালো লাগা কাজ করছে। আশা করছি, দুটি কাজই দর্শক বেশ পছন্দ করবেন।

Link copied!