× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:২৬ পিএম

শীর্ষ ৫ জনপ্রিয় হলিউড সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:২৬ পিএম

আলোচনায় শীর্ষে ৫ জনপ্রিয় সিনেমা ও সিরিজ।

আলোচনায় শীর্ষে ৫ জনপ্রিয় সিনেমা ও সিরিজ।

সিনেমা-সিরিজপ্রেমীদের পছন্দের প্ল্যাট আইএমডিবি। সিনেমার তথ্যভান্ডারের আলোচিত এই প্ল্যাটফর্ম প্রতি সপ্তাহেই জনপ্রিয়তার তালিকা তৈরি করে। এ সপ্তাহে শীর্ষে থাকা কয়েকটি সিনেমা ও সিরিজ দর্শকের রুচি, ট্রেন্ড ও গল্প বলার ধরন সম্পর্কে নতুন ইঙ্গিত দিচ্ছে। 

১. ‘মাইকেল’
তালিকার শীর্ষে রয়েছে ‘মাইকেল’ সিনেমাটি। আলোচিত এই সিনেমায় সংগীত ও ব্যক্তিজীবনের নাটকীয়তা একসঙ্গে মিশেছে। দর্শকদের মধ্যে আগ্রহের বড় কারণ, কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ব্যক্তিত্বের অজানা দিক ও সংগীত ক্যারিয়ারের গল্প এতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বক্স অফিসে আলোচিত সিনেমাটির রেটিং ৭.৭। সিনেমাটি নিয়ে আলোচনা যেমন হচ্ছে, তেমনি মতবিভেদও রয়েছে। 

‘মাইকেল’ সিনেমার পোস্টার

২. ‘অ্যাপেক্স’
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দ্রুতগতি, বেঁচে থাকার লড়াই এবং প্রযুক্তিনির্ভর গল্প—সব মিলিয়ে এটি তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। যদিও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র, তবু বিনোদনমূল্যই এটিকে আলোচনায় রেখেছে। সারভাইভাল এই থ্রিলারের আইএমডিবি রেটিং ৬.২। একজন পর্বতারোহীর ভয়ংকর এক সিদ্ধান্ত নিয়েই এটি এগিয়ে যাবে। এটি ২৪ এপ্রিল নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে।

‘অ্যাপেক্স’ সিনেমার পোস্টার

৩. ‘দ্য বয়েজ’
দুর্নীতিগ্রস্ত সুপারহিরোদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ৩ নম্বরে থাকা এই সিরিজটি। সুপারহিরো ঘিরে সিরিজটির ভিন্নধর্মী উপস্থাপনা দর্শক পছন্দ করেছেন। সহিংসতা, রাজনৈতিক ব্যঙ্গ ও বাস্তবতার ছোঁয়া—সব মিলিয়ে এটি মাসের শেষে এখনো ট্রেন্ডিংয়ে। ৮ এপ্রিল প্রকাশ পাওয়া নতুন সিজনের আপডেট ঘিরেই মূলত দর্শকের আগ্রহ আরও বাড়ছে। তবে এটাই শেষ সিজন। এটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

‘দ্য বয়েজ’ সিরিজের পোস্টার

৪. ‘ইনভিনসিবল’
অ্যানিমেটেড হলেও প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত সিরিজটি টোন ও আবেগঘন গল্পের কারণে বিশেষভাবে আলোচিত। সুপারহিরো গল্পের নতুন দৃষ্টিভঙ্গি এটিকে আলাদা করে তুলেছে। ১৭ বছর বয়সি মার্ক গ্রেসন যখন সুপারপাওয়ার উত্তরাধিকারসূত্রে পায়, তখন সে হয়ে ওঠে সুপারহিরো। ৮.৭ রেটিং নিয়ে ‘ইনভিনসিবল’ সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় ৪ নম্বরে রয়েছে। এটি ১৮ মার্চ মুক্তি পেয়েছে।

‘ইনভিনসিবল’ সিরিজের পোস্টার

৫. ‘বিফ’
মানবিক সম্পর্ক, রাগ, প্রতিশোধ ও মানসিক চাপ—এ সবকিছু নিয়ে নির্মিত ডার্ক কমেডি-ড্রামা ‘বিফ’। চরিত্রের গভীরতা ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে এটি দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত। সিরিজের আইএমডিবি রেটিং ৮। এর গল্পে দেখা যাবে, ছোটখাটো দ্বন্দ্ব ধীরে ধীরে ভয়ংকর বিরোধে রূপ নেয়, যা মানুষের অহংকার, ক্ষোভ ও লুকিয়ে থাকা যন্ত্রণাকে উন্মোচিত করে। 

‘বিফ’ সিরিজের পোস্টার

 

রূপালী বাংলাদেশ

Link copied!