× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:০০ পিএম

বিয়ে করলেন বিজয়-রাশমিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:০০ পিএম

উদয়পুরে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ের দিকে নজর সকলের।। ছবি- সংগৃহীত

উদয়পুরে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ের দিকে নজর সকলের।। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার । উদয়পুরে আয়োজিত রাজকীয় আয়োজনে তেলুগু ও কর্নাটকের কোডাভা- উভয় রীতিনীতিতেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিজয়ের পরিবারের তেলুগু প্রথা অনুযায়ী বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিকেলে রশ্মিকার পরিবারের কোডাভা রীতিতে গাঁটছড়া বাঁধেন এই তারকা যুগল। দুই সংস্কৃতির ঐতিহ্য মেনে সাজানো বিয়ের আয়োজন ছিল আভিজাত্য ও ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।

 

বিয়ের ছবিতে দেখা যায়, রশ্মিকার পরনে লাল রঙের জমকালো শাড়ি, গা ভরা সোনার গয়না এবং গালে ঐতিহ্যবাহী কালো তিল- যা তাদের সম্প্রদায়ের একটি বিশেষ রীতি।

অন্যদিকে বিজয় সাদা ধুতি ও লাল উত্তরীয় পরে ধরা দেন পরিপাটি সাজে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক মুহূর্ত ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা দেন বিজয়। তিনি লেখেন, একদিন হঠাৎ করেই রশ্মিকাকে ভীষণভাবে মিস করছিলেন তিনি। তখনই উপলব্ধি করেন, তার পাশে থাকলেই জীবন আরও সুন্দর হয়ে ওঠে। খাওয়াদাওয়া থেকে শুরু করে জিমে সময় কাটানো- সবকিছুতেই রশ্মিকার উপস্থিতি তাকে স্বস্তি ও আনন্দ দেয়।

তিনি আরও লেখেন, ‘আমি বুঝেছি, ওকে আমার দরকার। ও পাশে থাকলে যেখানেই থাকি, মনে হয় যেন ঘরেই আছি। আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকেই স্ত্রী হিসেবে পেয়েছি।’

অন্যদিকে রশ্মিকাও স্বামীকে উদ্দেশ করে দীর্ঘ এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন। পোস্টের শুরুতেই লেখেন, ‘আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার স্বামীর।’

তার আবেগঘন সেই বার্তা এরই মধ্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি ও বার্তা ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

Link copied!