× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

সড়ক দুর্ঘটনায় লেডি বাইকার নিহত, শোকে বাবার আত্মহত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের একটি মহাসড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা। ২৫ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঘটে যায় আরও এক ভয়াবহ ট্র্যাজেডি। 

মেয়ের নিথর দেহ দেখে শোক সইতে না পেরে ঘটনাস্থলেই আত্মহত্যা করেছেন তার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা। পেশায় একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা হয়েও সন্তানের অকালমৃত্যু মেনে নেওয়ার শক্তি হারান তিনি।

গত মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে কার্লার সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা অন্য একটি গাড়ি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন তার বাবা। কিন্তু মেয়ের নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্লা থাইনারা বেশ জনপ্রিয় ছিলেন। বিশেষ করে বাইক চালানো, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি তার ৬০ হাজারের বেশি অনুসারীর সঙ্গে শেয়ার করতেন। 

ব্যক্তিজীবনে এক কন্যাসন্তানের জননী এই তরুণীর এমন আকস্মিক বিদায়ে এবং তার বাবার শোকার্ত পরিণতিতে পুরো এলাকায় ও সোশ্যাল মিডিয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!