× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৬ এএম

রাহুলের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে টলিউডে তারকাদের প্রতিবাদ মিছিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৬ এএম

রাহুলের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে উত্তাল টালিউড।  ছবি : সংগৃহীত

রাহুলের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে উত্তাল টালিউড। ছবি : সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে টালিউড। শনিবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। স্টুডিও পাড়ার নবীন-প্রবীণ শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত কণ্ঠে একটাই স্লোগান শোনা যায়, ‘জাস্টিস ফর রাহুল’।

এই মিছিলে টালিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, অভিনেত্রী জুন মালিয়া, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, গৌরব ও ঋদ্ধিমা চক্রবর্তী এবং গায়িকা লগ্নজিতা চক্রবর্তীসহ অসংখ্য শিল্পী এই বিক্ষোভে শামিল হন।

রাহুলের মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেলেও রহস্যের জট না খোলায় টালিউডজুড়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। মিছিলে অংশ নেওয়া শিল্পীরা বেশকিছু গুরুতর প্রশ্ন তুলেছেন: যেমন, রাহুলকে কি সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া সম্ভব হয়েছিল? সংশ্লিষ্ট প্রোডাকশন হাউসের নিরাপত্তা ও জরুরি ব্যবস্থা কি পর্যাপ্ত ছিল? হাসপাতাল মাত্র ২০ মিনিটের দূরত্বে হওয়া সত্ত্বেও কেন সেখানে পৌঁছাতে এক ঘণ্টা সময় লাগল? 

পরিচালক অরিন্দম শীল সরাসরি প্রযোজনা সংস্থার দিকে আঙুল তুলে বলেন, ‘প্রযোজনা সংস্থার অতিরিক্ত ঔদ্ধত্য ও খামখেয়ালিপনার কারণেই আজ এই করুণ পরিণতি। এই অরাজকতা বন্ধ হওয়া দরকার।’

অন্যদিকে, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক অভিনয়শিল্পী। অভিনেত্রী পাপিয়া অধিকারী অভিযোগ করেন যে, ফেডারেশনের সঙ্গে অভিযুক্ত প্রযোজনা সংস্থার এক রহস্যময় আঁতাত রয়েছে, যার অবসান ঘটা জরুরি।

এদিকে অভিযুক্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্তের স্বার্থে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত। এমনকি স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহিলা কমিশনের পদ ছাড়তেও সম্মতি দিয়েছেন।

টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয়ে রাধা স্টুডিও পর্যন্ত বিস্তৃত এই মিছিলটি টালিগঞ্জের ইতিহাসে অন্যতম বড় এক প্রতিবাদী সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। টালিউডের সব স্তরের মানুষ এখন রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!