× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৩০ এএম

মিনারের গান শুনে প্রশংসায় আতিফ আসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৩০ এএম

আতিফ আসলাম ও  মিনার রহমান।  ছবি- সংগৃহীত

আতিফ আসলাম ও মিনার রহমান। ছবি- সংগৃহীত

ঢাকায় ‘গোপনে কনসার্ট’ করছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম-এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী আলোচনার মাঝেই তার সঙ্গে ছবি ও পারফরম্যান্সের অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান।

মঙ্গলবারের (১৫ ডিসেম্বর) ও বৃহস্পতিবারের AIUB ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে আতিফ আসলাম ব্যক্তিগতভাবে গান পরিবেশন করেন। মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি এই গায়ক; এ সময় একই মঞ্চে পারফর্ম করেন মিনার রহমান ও সংগীতশিল্পী প্রীতম হাসান।

কনসার্ট শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে মিনার জানান, আতিফ তার পারফরম্যান্স শুনেছেন এবং সরাসরি প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, আজ প্রিয় AIUB-তে আতিফ আসলামের সঙ্গে পারফর্ম করলাম। আশ্চর্যজনকভাবে তিনি আমার পারফরম্যান্স শুনেছেন এবং আমাকে গান ও মিউজিক চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। তিনি আমাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কী বিনয়ী একজন শিল্পী তিনি! ভালোবাসা ও শ্রদ্ধা।

সাধারণত আতিফ আসলাম-এর কনসার্টে উপচে পড়া ভিড় হয়। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আতিফের অংশগ্রহণ আগেভাগে তেমনভাবে প্রচার করেননি। অনুষ্ঠানে শুধুমাত্র বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যালামনাইদের প্রবেশাধিকার ছিল; বাইরের দর্শকরা অংশগ্রহণ করতে পারেননি।

এর আগে ১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজনের একটি বড় পাবলিক কনসার্টে গাওয়ার কথা ছিল আতিফের। তবে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই কনসার্ট শেষ মুহূর্তে বাতিল ঘোষণা করা হয়। এতে অনেকেই ধারণা করেন, ঢাকা সফরও বাতিল হয়েছে। তবে বাস্তবে, পাবলিক কনসার্ট বাতিল হলেও আতিফ ঢাকায় এসে একের পর এক প্রাইভেট শো-তে গান পরিবেশন করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে একটি বিশেষ ইনডোর শো-তে পারফর্ম করেছেন আতিফ। এরপর বৃহস্পতিবার AIUB ক্যাম্পাসে গান পরিবেশন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!