× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

নতুন পরিচয়ে কণ্ঠশিল্পী রাত্রি চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় গায়িকা রাত্রি চৌধুরী দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তরুণ প্রজন্মের এই সংগীতশিল্পী অনলাইন পোশাক বিক্রয় প্রতিষ্ঠান কেআরপি’এস কালেকশনের স্বত্বাধিকারী। সুরেলা কণ্ঠে শ্রোতা ও ভক্তদের মাতিয়ে রাখা এই শিল্পী অনলাইন ব্যবসাতেও সফল। এবারের ঈদে তার প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্যে বিপুল পোশাকের সমাহার ঘটিয়েছে।

আট বছর আগে সংগীতশিল্পী রাত্রি চৌধুরীর প্রতিষ্ঠিত কেআরপি’এস কালেকশন দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবারও নতুন করে শুরু হয়। বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখে নব-উদ্যমে শুরু হয় পথচলা। এরই মধ্যে এটি একটি নান্দনিক, রুচিশীল, পছন্দসই পোশাকের বিশ্বস্ত অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

গান নিয়ে ব্যস্ততার কারণে ব্যবসায় খুব একটা সময় দিতে পারছিলেন না রাত্রি চৌধুরী। এবারের ঈদ ঘিরে আবারও বিপুল পোশাকের সমাহার নিয়ে হাজির হয়েছেন। নতুন পথচলা প্রসঙ্গে গায়িকা-উদ্যোক্তা বলেন, ‘পুরোনো সব জরাজীর্ণতা ও দুঃখ মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোই বৈশাখী উৎসবের মূল ভাবনা। এই উৎসবে বাঙালিরা ঐতিহ্যবাহী পোশাকে নারীরা লাল-সাদা শাড়ি ও পুরুষরা পাঞ্জাবি পরে অনুষ্ঠানে যোগ দেন। তাই এই উৎসবকে বেছে নেওয়া হয়েছিল নতুনভাবে শুরুর জন্য।’

চট্টগ্রামের এই সুরেলা গায়িকা জানান, তার প্রতিষ্ঠানে আসন্ন ঈদের কালেকশন হিসেবে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার কামিজ, ছেলে বাচ্চাদের ফতুয়া, পাঞ্জাবি ও মেয়ে বাচ্চাদের রেডি শাড়ি এবং ছোট বাবুদের সুতির নীমা সেট পাওয়া যাচ্ছে। একই প্রতিষ্ঠানে পাওয়া যাবে পুরো পরিবারের শপিং। সবাইকে কেআরপি’এস কালেকশনের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান রাত্রি চৌধুরী।

Link copied!