× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:৫৪ পিএম

নোয়াখালীর আবেগে তৈরি ঐশীর ‘নোয়াখাইল্যা মাইয়া’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অনেক শিল্পীই নতুন আয়োজনে নিজেদের আঞ্চলিক ভাষার গান করে থাকেন। সেই ভাবনা থেকেই ঐশীর মাথায় আসে যেহেতু তিনি নোয়াখালীর মেয়ে, তাহলে কেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি গান করা হবে না!

ঐশী জানান, কিছুদিন আগে একটি অনুষ্ঠানের ভেন্যুতে যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি লিখে ফেলেন ‘নোয়াখাইল্যা মাইয়া’ গানটি। সেদিন হাতে কিছুটা সময় থাকায় সেখানেই গানটির সুরও তৈরি করেন। ঐশীর ভাষায়, “সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। পরবর্তীতে ফাইনাল রেকর্ডিংয়ে আর কোনো কারেকশনের প্রয়োজন হয়নি।”

‘নোয়াখাইল্যা মাইয়া’ গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। মিউজিক প্রোডাকশন করেছেন বিট বাবা। র‌্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। ঐশীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’। সেখানে গানটির সংশ্লিষ্টদের পাশাপাশি সংগীতাঙ্গনের মাইলস্ ব্যান্ডের হানিম আহমেদ, ওয়ারফেজের মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা, জুয়েল মোর্শেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গানটির কয়েক সেকেন্ডের প্রমো প্রকাশের পর অনেকেই এটিকে বলিউডের গান ভেবেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “ফাটাফাটি কিছু আসতে যাচ্ছে।” এ বিষয়ে ঐশী বলেন, “এর আগে আমি একাধিক গান নিজে প্রডিউস করেছি, তবে ‘নোয়াখাইল্যা মাইয়া’র মতো এত বড় আয়োজনে কাজ করিনি। গানের কথাগুলো আঞ্চলিক, টিউন হিপহপ ও পপ ঘরানার, আর মিউজিক অ্যাফ্রো, রয়েছে নানা ধরনের ফিউশনের সংমিশ্রণ।”

ঐশী বলেন, “আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই নিজের আঞ্চলিক ভাষায় গান করা আমার জন্য বাড়তি আবেগের। সেই সঙ্গে গানটি নিজেই এক্সিকিউট করতে পারাটা ভীষণ আনন্দের। আমি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি। চাই, সবাই গানটিকে আপন করে নিক। এই গানের ভাইব আমি নিজেই খুব উপভোগ করছি। সবার জন্য এই গানটি আমার পক্ষ থেকে ঈদ। উপহার আমার বিশ্বাস, দর্শকরাও পুরো গানটি দারুণভাবে উপভোগ করবেন।”

Link copied!