× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৩:১৮ পিএম

রোবট নাচিয়ে আলোচনায় জেফার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৩:১৮ পিএম

জেফারের গানের তালে নাচছে রোবট। ছবি: সংগৃহীত

জেফারের গানের তালে নাচছে রোবট। ছবি: সংগৃহীত

রাজধানীতে অনুষ্ঠিত একটি টেক কোম্পানির ইভেন্টে  সংগীতশিল্পী জেফার রহমানের  ‘ঝুমকা’ গানটির তালে মঞ্চে নেচেছে একটি রোবট। যার ভিডিও  মুহূর্তেই  ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পী জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট। ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার।

ভিডিওতে  দেখা যায়, একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল; সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন। আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য।

জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’

নেটিজেনরাও রাফসানের এই মন্তব্য ঘিরে মজা করেন; কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেন। এক নেটিজেন লিখেছেন, ‘জেফারের নাচ নিয়ে এত অভিজ্ঞতা রাফসানের, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে।’ 

আরেক নেটিজেন লিখেছেন, ‘জেফার কি তাহলে রাফসানকেও নাচিয়েছেন?’

রূপালী বাংলাদেশ

Link copied!