× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:১৫ পিএম

কারামুক্ত হয়েই সস্ত্রীক বাইকে ঘুরলেন নোবেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:১৫ পিএম

গায়ক মাইনুল আহসান নোবেল ও তার নববধু ইসরাত জাহান প্রিয়া। ছবি - সংগৃহীত

গায়ক মাইনুল আহসান নোবেল ও তার নববধু ইসরাত জাহান প্রিয়া। ছবি - সংগৃহীত

ধর্ষণ মামলায় প্রায় এক মাস কারাভোগের পর বুধবার সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হন গায়ক মাইনুল আহসান নোবেল। মুক্তির পরেই নিজের নবপরিণীতা স্ত্রী ইসরাত জাহান প্রিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ান এই কণ্ঠশিল্পী। দুজনকেই সে সময় হাসিখুশি দেখা যায়, যেন দীর্ঘদিনের এক যুদ্ধ শেষে তারা ফিরে পেয়েছেন একে অপরকে।

এর আগের দিন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত নোবেলের জামিন মঞ্জুর করেন। কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

নোবেলের মুক্তির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠে তার ভক্তরা। ‘নোবেলম্যান’ পেজ থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘গর্জন ফিরে এসেছে, নীরবতা শেষ হয়েছে। নোবেল ভাই আবার মঞ্চে ফিরে এসেছেন ঝড় তুলতে। নোবেল ভাই আবার তোমার মনে ঝড় তুলতে এসেছে।’

উল্লেখ্য, গত ২০ মে ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয় নোবেলকে। অভিযোগ ছিল, ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন নোবেল। 

পরে মামলার বাদীকে বিয়ে করার আদেশ দেন আদালত। সেই নির্দেশনা অনুযায়ী গত ২০ জুন কারাগারেই অনুষ্ঠিত হয় নোবেল ও ওই নারীর বিয়ে। কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিবাহ অনুষ্ঠান।

এদিকে নোবেলের প্রথম স্ত্রী সালসাবিল সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লেখেন, ‘গোপালগঞ্জের মানুষ বলে কথা’। তখনই অনেকেই ধারণা করেছিলেন, নতুন করে নোবেলের ব্যক্তিজীবনে বড় কিছু ঘটতে চলেছে।

তবে সেসব ছাপিয়ে আপাতত কারামুক্তি ও নববধুকে নিয়ে বেশ আনন্দেই আছেন নোবেল তা সহজেই অনুমেয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!