ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটের দিন যেসব খাবার খেলে রয়েছে অসুস্থতার ঝুঁকি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি- সংগৃহীত

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশজুড়ে উৎসবের আমেজ, ভোটকেন্দ্র ঘিরে আলোচনা, উত্তেজনা আর প্রত্যাশার ঢেউ। ভোট উপলক্ষে সাধারণ ছুটি থাকায় সকাল থেকেই কেন্দ্রের সামনে ভোটারদের লাইন, পরিচিত মুখের আড্ডা- সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ।

আর এমন দিনে এক কাপ গরম চা যেন অবিচ্ছেদ্য সঙ্গী। ভোটের লাইনে দাঁড়িয়ে কিংবা পাড়ার চায়ের দোকানে বসে চুমুকের সঙ্গে জমে ওঠে গল্প। সঙ্গে থাকে সিঙ্গাড়া, চপ, বিস্কুট, ভেলপুরি কিংবা নানা মুখরোচক খাবার।

তবে পুষ্টিবিদরা বলছেন, চায়ের সঙ্গে কিছু খাবারের সংমিশ্রণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ভোটের ব্যস্ত দিনে সামান্য অসুস্থতাও পুরো আনন্দ মাটি করে দিতে পারে। তাই সচেতন থাকাই ভালো।

ভোটের দিন মিষ্টিজাতীয় খাবার খেলে বাড়তে পারে রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি। যেমন : চায়ের সঙ্গে কেক, বিস্কুট বা মিষ্টি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু অতিরিক্ত চিনি ও ক্যাফেইন একসঙ্গে শরীরে রক্তচাপ বাড়াতে পারে। দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি হতে পারে।
এ ছাড়া অতিরিক্ত মিষ্টি খেলে বদহজম, অস্বস্তি বা গ্যাসের সমস্যাও দেখা দিতে পারে।

অতিরিক্ত মসলাদার খাবার খেলে হজমের গোলমাল হতে পারে। যেমন : ভোটকেন্দ্রের সামনে ঝাল সিঙ্গাড়া, পাকোড়া বা চপের গন্ধে লোভ সামলানো কঠিন। কিন্তু চায়ের সঙ্গে অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেলে গ্যাস, অম্বল বা পেটের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন- রসুন, পেঁয়াজ, অতিরিক্ত মরিচ বা ঝাল সসযুক্ত খাবার চায়ের সঙ্গে না খাওয়াই ভালো।

টক খাবার খেলে অ্যাসিডিটির বাড়তে পারে। যেমন : চায়ের সঙ্গে চাট, ফুচকা, দইবড়া বা টক জাতীয় খাবার অনেকেরই পছন্দ। কিন্তু বিশেষ করে দুধ চায়ের সঙ্গে টক খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।
অনেকে লেবু চা পছন্দ করলেও অতিরিক্ত টক স্বাদ হজমের সমস্যার কারণ হতে পারে।

ভাজাপোড়া খেলে ভোটের দিন পেট ভারী ও অস্বস্তি লাগতে পারে। যেমন : ভোটের লাইনে দাঁড়িয়ে বা আড্ডায় ভাজাভুজি খাওয়ার প্রবণতা বেশি থাকে। কিন্তু অতিরিক্ত তেলযুক্ত খাবার চায়ের সঙ্গে খেলে হজমে সমস্যা হয়, পেট ভারী লাগে এবং গ্যাসের ঝুঁকি বাড়ে।

তাহলে কী খাবেন?

ভোট মানেই উত্তেজনাকর পরিবেশ, আর এই দিনে নিজেকে শান্ত রাখতে খেতে হতে পুষ্টি কর খাদ্য। পুষ্টিবিদদের মতে, চায়ের সঙ্গে হালকা ও স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াই উত্তম। যেমন- বাদাম বা ছোলা, হালকা টোস্ট, ফলমূল, প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার, ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার ক্যাফেইনের শোষণ ধীর করে, ফলে শরীর বেশি স্বস্তি পায়।