× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:০২ পিএম

রমজানে শরীর চাঙ্গা রাখে দুধ-তোকমার শরবত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:০২ পিএম

দুধ তোকমার শরবত  । ছবি : সংগৃহীত

দুধ তোকমার শরবত । ছবি : সংগৃহীত

রোজা রাখার পর শরীর ক্লান্ত ও পানিশূন্য থাকে। তাই ইফতারের সময় এমন একটি পানীয় দরকার, যা শরীরকে সতেজ রাখবে এবং সঙ্গে শক্তি যোগ করবে। দুধ-তোকমার শরবত সেই সমাধান হতে পারে।

তোকমা বীজের শীতলতা ও দুধের পুষ্টিগুণমিশ্রিত এই শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং রোজার ক্লান্তি দূর করে শরীরকে দ্রুত চাঙ্গা করে। ঘরেই সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।

উপকরণ

দুধ: ১ গ্লাস
তোকমার দানা: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
বরফকুচি: ২ টেবিল চামচ
রুহ-আফজা: ১/২ চা চামচ
পানি: প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:

১. দুধ গরম করে ঠান্ডা করে নিন।
২. শরবত তৈরির জন্য ৩০ মিনিট আগে তোকমার দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
৩. ভিজানো দানা ঠান্ডা দুধে মেশান।
৪. চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশান।
৫. বরফকুচি যোগ করে আরও একবার মেশান।
৬. ঠান্ডা করে পরিবেশন করুন।

রূপালী বাংলাদেশ

Link copied!