× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:০৬ পিএম

রন্ধনশিল্পী ফাহা হোসাইন-এর ঘি পায়েসি রেসিপি

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৫:০৬ পিএম

ছবি: জাকির হোসেন

ছবি: জাকির হোসেন

উপকরণ

  • কচি লাউ- ১টি
  • কিশমিশ- ১ টেবিল চামচ
  • এলাচ- ২টি
  • দারুচিনি- বড় ১টি
  • তরল দুধ- ২ কেজি
  • লবণ- পরিমাণমতো
  • চিনি- পরিমাণমতো
  • ঘি- পরিমাণমতো

প্রণালি

  • প্রথমে লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝখান দিয়ে লাউ কেটে বিচিসহ অংশটুকু বাদ দিয়ে দিন।
  • এবার মিহি কুচি করে লাউ কেটে নিন ও গরম পানিতে ৮-১০ মিনিট ভিজিয়ে রাখুন।
  • একটি পাতিলে বা বড় হাড়িতে তরল দুধ জ্বাল দিন। অন্যপাত্রে ঘি ভালোভাবে গরম করে এলাচ, দারুচিনি ও পরিমাণমতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধের মধ্যে ঢেলে দিন। দুধ ঘন করতে থাকুন।
  • তারপর ঘন দুধের মধ্যে কিশমিশ ও ভাপ দেওয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন।
  • দুধের মিশ্রণটি ঘন পায়েসের মতো হলে এবার একটি সার্ভিং ডিশে ঢালুন। চাইলে বাদাম, কিশমিশ আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজার এই লাউ দুধের পায়েস!
     

আরবি/ আরএফ

Link copied!