× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৬:২৪ এএম

মাংসের শাহী রেজালার লোভনীয় রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৬:২৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদ আয়োজনে মাংসের নানা পদের পাশাপাশি মাংসের শাহী রেজালা তৈরি করে প্রশংসা পেতে পারেন সবার। ঝরঝরে পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে এই পদ থাকলে জমবে বেশ। তবে তার আগে জানতে হবে প্রয়োজনীয় উপকরণের সঠিক পরিমাণ ও সহজ রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মাংসের শাহী রেজালা কীভাবে তৈরি করবেন-
 
তৈরি করতে যা লাগবে

গরু/খাসির মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরা, টক দই, বাদাম বাটা, কাঁচা মরিচ বাটা, ধনিয়া, লবণ, কিশমিশ, আলু বোখারা, জয়ফল-জয়ত্রী, এলাচ, দারুচিনি, তেজপাতা, তেল ও সামান্য চিনি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস টুকরা করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সব উপকরণ পরিমাণমতো নিয়ে টকদই ও সামান্য পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তাতে মাখানো মাংস দিয়ে দিন। এবার রান্নার পালা। মাংস অল্প আঁচে সেদ্ধ হতে দিন। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিন। সেদ্ধ হয়ে এলে তাতে মিশিয়ে দিতে হবে আলুবোখারা ও কিশমিশ। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিন। লবণ পরখ করে দেখুন। প্রয়োজনে আরেকটু লবণ মিশিয়ে দিন।

অল্প আঁচে গরম হতে থাকবে এবং মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন। মাংস সেদ্ধ হয়ে আসলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময় জ্বাল দিন। তারপর লবণ ঝাল হয়েছে কিনা দেখে নিন। এরপর ফোড়ন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। নামিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাংসের শাহী রেজালা।

Link copied!