× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ফিচার

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:২৫ পিএম

৫ মিনিটে যেভাবে বানাবেন পেয়ারার সুস্বাদু জুস

রূপালী ফিচার

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পেয়ারা খেতে সবাই কমবেশি ভালোবাসে, কিন্তু পেয়ারার শক্ত বীজের কারণে ছোটরা বা বয়স্করা অনেক সময় খেতে পারে না। পেয়ারা খাওয়া খুবই উপকারী। আর এই গরমে পেয়ারার জুস শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। মাত্র কয়েক মিনিটেই আপনি বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ-স্টাইলের গয়াভা জুস।

বানাতে কী কী লাগবে?

১) তাজা পেয়ারা (ছোট ছোট টুকরো করা)
২) চিনি (স্বাদমতো)
৩) চাট মসলা
৪) নুন (স্বাদমতো)
৫) ঠান্ডা জল

কীভাবে বানাবেন?

প্রথমেই তাজা পেয়ারা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। আপনি চাইলে লাল বা সাদা যেকোনো ধরনের পেয়ারা ব্যবহার করতে পারেন।

একটি মিক্সির জারে পেয়ারার টুকরোগুলো নিন। তার মধ্যে স্বাদমতো চিনি, চাট মশলা এবং সামান্য নুন যোগ করুন। পানীয়টি কতটা ঘন বা পাতলা করতে চান, সেই অনুযায়ী ঠান্ডা জল ঢালুন।

এরপর মিক্সিতে সব উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিন, যতক্ষণ না একটি মসৃণ মিশ্রণ তৈরি হয়।

এবার একটি ছাঁকনির সাহায্যে জুসটি ছেঁকে নিন। বিটনুন ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। গ্লাসের চারপাশে নুন-লঙ্কার মিশ্রণ লাগাতে গ্লাসটি উল্টো করে মিশ্রণের ওপর চাপ দিন—এতে দেখতে আকর্ষণীয় লাগবে এবং স্বাদও বাড়বে।

এবার ছেঁকে নেওয়া জুস গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর পেয়ারার জুস।

পেয়ারা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিকেলের দিকে এটি খেতে পারেন। বাড়িতে অতিথি এলে পেয়ারার জুস দিয়ে আপ্যায়ন করলেও দারুণ লাগবে।

Link copied!