× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:৩৫ পিএম

যেভাবে হাঁসের মাংস ভুনা করবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:৩৫ পিএম

হাঁসের মাংস ভুনা। ছবি- সংগৃহীত

হাঁসের মাংস ভুনা। ছবি- সংগৃহীত

হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। শীতের সময় হাঁসের মাংস খেতে দারুণ লাগে। তাই বলে গরমে হাঁসের মাংস খাওয়া যাবে না, মোটেও এমনটা নয়। হাঁসের মাংস ভাজা, ঝোল বা ভুনা—যেভাবেই রান্না করা হোক, এর স্বাদ এক কথায় অনন্য। তবে অনেকেই হাঁসের ভুনা খেতে পছন্দ করেন। আপনি যদি ঘরেই তৈরি করে সবাইকে চমকে দিতে চান তাহলে জানতে হবে রেসিপি।

চলুন জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সহজ রেসিপি

তৈরি করতে যা লাগবে:

হাঁসের মাংস- ২ কেজি

পেঁয়াজ কুচি- ২ কাপ

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

তেজপাতা- ২টি

এলাচ- ৫টি

লবঙ্গ- ৪টি

দারুচিনি- ২টি

আস্ত গোলমরিচ- ১০টি

শাহী গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

হলুদের গুঁড়া- দেড় চা চামচ

জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

ভাজা জিরা- গুঁড়া ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ

শুকনো মরিচ বাটা- দেড় টেবিল চামচ

সরিষার তেল- পরিমাণমতো

সয়াবিন তেল- পরিমাণমতো

আস্ত কাঁচা মরিচ- ৪-৫টি

গরম পানি- ২ কাপ

লবণ- স্বাদমতো।

যেভাবে রান্না করবেন:

হাঁস চামড়াসহ টুকরা করে নেবেন। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরা গুঁড়া আর শাহী গরম মসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে হবে।

মসলা কষানো হলে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান। এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে শাহী গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।

রূপালী বাংলাদেশ

Link copied!