× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

যেসব শিশুদের হামের টিকা নেওয়া লাগবে না

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৩৯ পিএম

হাম। ছবি : সংগৃহীত

হাম। ছবি : সংগৃহীত

হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা। তিনি জানিয়েছেন, যেসব শিশু ইতোপূর্বে হামের টিকার দুটি ডোজ সম্পন্ন করেছে, তাদের নতুন করে আর এই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হামের টিকা গ্রহণের নির্ধারিত সূচি হলো-

ডা. আবিদ হোসেন মোল্লা বলেছেন, যদি কোনো শিশু এই নির্দিষ্ট সময়ে (৯ মাস ও ১৫ মাসে) টিকার দুটি ডোজ যথাযথভাবে পেয়ে থাকে, তবে তার শরীরে হাম প্রতিরোধের প্রয়োজনীয় সুরক্ষা তৈরি হয়ে যায়। ফলে পুনরায় নতুন করে আর টিকা নেওয়ার আবশ্যকতা থাকে না।

এদিকে শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, রোববার সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হবে। যারা আগে নিয়মিত কর্মসূচিতে টিকা নিয়েছে, তারাও এই বিশেষ টিকা নিতে পারবে; এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকোপ বিবেচনায় ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই কর্মসূচির জন্য বেছে নেয়া হয়েছে। জেলাগুলো হলো— বরগুনা (বরগুনা পৌরসভা ও সদর), পাবনা (পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (চাঁদপুর পৌরসভা ও সদর, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (গাজীপুর সদর), চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (যশোর পৌরসভা ও সদর), নাটোর (নাটোর সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং), মাদারীপুর (মাদারীপুর পৌরসভা ও সদর), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি), শরীয়তপুর (জাজিরা)।
 

Link copied!