× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২৯ পিএম

একদিনে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:২৯ পিএম

হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে। ছবি : রূপালী বাংলাদেশ

হামে আক্রান্ত শিশুরা হাসপাতালে। ছবি : রূপালী বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। এতে করে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৫৪ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে—২,০৪৫ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ১,০৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০০ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২৮৬ জন, সিলেট বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন এবং রংপুর বিভাগে ৪২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Link copied!