ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ শিশুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৩:৩২ পিএম
হাসপাতালে চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশু মারা গেছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ ও হাম আক্রান্ত হয়ে ১ শিশু মারা গেছে। হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে।

আর হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ ও নিশ্চিত হামে ৮৬ শিশু মারা গেছে।

একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৪৯ হাজার ৩৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ শিশু ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। এ ছাড়াও এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু।