× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৭:২৪ পিএম

২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৭:২৪ পিএম

করোনাভাইরাস। প্রতীকী ছবি

করোনাভাইরাস। প্রতীকী ছবি

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মোট ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০৬ জনে।

এদিকে, নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৫০২ জনেই। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।

উল্লেখ্য, ২২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার।

করোনায় প্রথম মৃত্যুর কথা জানা যায় ওই বছরের ১৮ মার্চ। এর তিন বছর পর ২০২৩ সালের মে মাসে করোনার কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১-এ আক্রান্ত রোগী শনাক্ত হন। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১-কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 

 

Link copied!