× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৫:১৪ পিএম

আরও ৩ জনের করোনা শনাক্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৫:১৪ পিএম

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে গত একদিনে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই মৃত্যুর সংখ্যা ২৪ (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) জন অপরিবর্তিত রয়েছে।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে করোনা ভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!