× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম

রেডমি নোট ১৫ সিরিজে ৩ নতুন স্মার্টফোন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে চীনা মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। এগুলো হলো রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শাওমির সব অফিসিয়াল স্টোর থেকে রেডমি নোট ১৫ সিরিজের এসব স্মার্টফোন কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।

রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একই সাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি।

প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন। এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে আইপি ৬৯ রেটিং, যা ধুলাবালি, কুয়াশা ও বৃষ্টি থেকে নিশ্চিত সুরক্ষা তো দিবেই, সেই সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পানিতে পড়ে গেলেও দেবে সুরক্ষা। ১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‍্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির মূল্য ৬২ হাজার ৯৯৯ টাকা।

১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫-এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। এ ছাড়া ৬ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের অ্যামোলেড সানলাইট ডিসপ্লে স্মার্টফোন দুটিকে দিয়েছে অভিজাত লুক।

রেডমি নোট ১৫ ফাইভজি-তে রয়েছে ৫৫২০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, অন্যদিকে রেডমি নোট ১৫ এ-আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার দুটি স্মার্টফোনই অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায়, তাই দীর্ঘসময় ফোনের ওপর নির্ভরশীল ব্যক্তিরা থাকতে পারেন নিশ্চিন্ত। প্রসেসর হিসেবে রেডমি নোট ১৫ ফাইভজির স্ন্যাপড্রাগন ৬ এর তৃতীয় জেনারেশনের প্রসেসর এবং রেডমি নোট ১৫ ফোরজির মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা নিশ্চিত করবে স্মুথ ও এফিশিয়েন্ট পারফরম্যান্স। এছাড়া আইপি রেটিং ৬৫ ও ৬৪ যথাক্রমে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজিকে দেবে পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা।

রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) মূল্য ৩৬ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা রেডমি নোট সিরিজের ওপর বিপুল প্রত্যাশা মাথায় রেখেই দেশে রেডমি নোট ১৫ সিরিজ এনেছি আমরা। সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা।’

রূপালী বাংলাদেশ

Link copied!