× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:২৭ পিএম

আপনি কোন কেন্দ্রের ভোটার, মোবাইলে দেখবেন যেভাবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:২৭ পিএম

মোবাইল ফোন। ছবি : সংগৃহীত

মোবাইল ফোন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের হয়রানি কমাতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

এ অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করলেই সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধার্থে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।

এর মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপ দেখা যাবে। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনি ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট তথ্যও অ্যাপ থেকে পাওয়া যাবে। এ অ্যাপ চালুর উদ্দেশ্য হলো, ভোটারদের নির্বাচনি প্রক্রিয়ায় আরও সক্রিয় এবং সচেতন করে তোলা।

আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্বাচনকে আরও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিতে যাবেন বা যাদের ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।

এ অ্যাপ শুধু ভোটকেন্দ্র খোঁজার জন্য নয়, বরং সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Link copied!