ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাকরি দিচ্ছে নগদ, ২ দিন ছুটিসহ আছে যেসব সুবিধা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০৭ এএম
নগদে চাকরির সুয়োগ । ছবি : সংগৃহীত

কোর ডেটা ইঞ্জিনিয়ারিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। ১৪ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দুদিন সাপ্তাহিক ছুটিসহ আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : নগদ লিমিটেড

পদের নাম : এক্সিকিউটিভ

বিভাগ : কোর ডেটা ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা : ১ 

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা : ETL/ELT ধারণা, ডেটা রূপান্তর অনুশীলন এবং বিশ্লেষণ প্রকৌশল সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : ঢাকা 

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুদিন ছুটি, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস। 

আবেদন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২০ জানুয়ারি ২০২৬