ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)–তে ২৩টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।০৫ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। 

এক নজরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

পদসংখ্যা: ০৯টি 

লোকবল নিয়োগ: ২৩ জন 

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ০৪টি 
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৭
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

৩. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বৎসরের অভিজ্ঞতা।

৪. পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি

৫. পদের নাম: সহকারী স্টোর কিপার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

৭. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-সার্ভে কোর্স সার্টিফিকেট

৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

৯. পদের নাম: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭) 
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৯ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।