ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৫ জনকে নিয়োগ দেবে এসিআই মোটরস, বয়স ২৪ হলেই আবেদন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:১৯ পিএম
এসিআই মোটরস লিমিটেড। ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার’ পদে ১৫ কর্মী নিয়োগে ১৯ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : এসিআই মোটরস লিমিটেড

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার

পদসংখ্যা : ১৫টি

চাকরির ধরন : পূর্ণকালীন

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন : নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স : ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন